শনিবার

৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে জমে উঠেছে ঈদের বাজার

🕙 প্রকাশিত : ৬ মার্চ, ২০২৬ । ১২:০০ অপরাহ্ণ

মুসলিম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ ঘিরে নতুন পোশাক, জুতা, প্রসাধনী কিংবা শিশুদের ছোটখাটো চাহিদা সব মিলিয়ে জমে ওঠে কেনাকাটার উৎসব। তুলনামূলকভাবে কম দামে পছন্দের পণ্য পাওয়ার আশায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রধান ভরসা হয়ে উঠেছে এই আয়েশা বুটিকস ।

শুক্রবার ঈদের কেনাকাটা যে আরও জমজমাট হয়ে উঠবে পাওয়া যাচ্ছে এমন আভাস। নতুন মাসের প্রথম ছুটির দিন। এরই মধ্যে বেতন পেয়েছেন চাকরিজীবীরা। তার প্রভাব যে ঈদের বাজারে পড়বে তা বলাই বাহুল্য।

এদিকে রমজানের দ্বিতীয় সপ্তাহে ঘিওর বাজার যেন রঙিন এক মেলায় পরিণত হয়েছে। সরেজমিনে আয়েশা বুটিকসসে গিয়ে দেখা যায়, শিশুদের ফ্রক, থ্রিপিস, লেহেঙ্গা,, সবকিছুতেই ঈদের ছোঁয়া। ক্রেতাদের ভিড় ঠেলে সামনের দিকে এগোতে হয়। কেউ দাঁড়িয়ে দরদাম করছেন, কেউ পছন্দের কাপড় হাতে নিয়ে খুঁটিয়ে দেখছেন সেলাই।

বড় বড় শপিং মলের তুলনায় এখানে ভিড় যেন আরও বেশি। কারণ একটাই দাম তুলনামূলক কম, আর দরদামের সুযোগ আছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ