বৃহস্পতিবার

১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘরমুখো মানুষ থাকলেও বড় যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

🕙 প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ । ৯:৩৪ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করেন ঘরমুখো মানুষ। যানবাহনের চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ, তবুও মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে এখন পর্যন্ত বড় ধরনের যানজটের কোনো খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, সরকার ঘোষিত ছুটির প্রথম দুই দিনের তুলনায় তৃতীয়দিনে ঘরমুখো মানুষের চাপ বেশি। গন্তব্যে পৌঁছাতে অসংখ্য মানুষ টিকিট কাউন্টারগুলোতে ভিড় করছেন।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, টাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত ১২৪ পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের গাফিলতি নেই। তিনি আশা করেন, যানজটের কোনো বড় সমস্যা হবে না।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ