বৃহস্পতিবার

২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়

🕙 প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ । ৬:২৮ পূর্বাহ্ণ

যশোরের মনিরামপুরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুতাছিম বিল্লাহ।

গত ১৭ বছর ধরে আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি শহীদ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কবর জিয়ারতের সময় তিনি মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শহীদদের কবর পরিদর্শন করেন, যার মধ্যে রয়েছেন শহীদ আনিসুর রহমান, শহীদ আবু সাঈদ, শহীদ বজলুর রহমান, শহীদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান, শহীদ মেজবাহ উদ্দীন চন্টু, শহীদ হাফিজুর রহমান ও শহীদ ইউসুফ মিয়া।

মুতাছিম বিল্লাহ বলেন, “দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের জন্য খুব কঠিন সময় ছিল। তারা পরিবার থেকে দূরে, নানা প্রলোভন ও গুম-খুনের ভয়ে দিন কাটিয়েছে। অনেক নেতাকর্মী এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন এবং শহীদ পরিবারের অনেকেই তাদের একমাত্র আয়ের উৎস হারিয়েছেন। ঈদের এই আনন্দ আমি তাদের সঙ্গে ভাগাভাগি করেছি।”

শহীদদের কবর জিয়ারত ও ঈদ শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মনিরামপুর জিয়া স্মৃতি পাঠাগারের উপদেষ্টা এমএ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট আমিমুল এহসান, সরকারি এমএম কলেজের সাবেক ছাত্রনেতা নাজমুল হোসাইন হৃদয়, মনিরামপুর পৌর বিএনপির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাবুল আক্তার বাবু, জেলা ছাত্রদলের সহসভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ গাজী সহ আরও অনেকে।

উক্ত কার্যক্রমে শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি আন্দোলনের স্মৃতিচারণ ও ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ