শনিবার

৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার- মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী

🕙 প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ । ১১:২১ পূর্বাহ্ণ

বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ শেষ করবেন।

তিনি শনিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজৈর ১৭শত মিটার এপ্রোচ সড়কের ধলেশ^রী নদীর ওপর ৩৬৬ মিটার ব্রীজের ভিত্তি প্রস্তর শেষে এ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, আগামী স্লটে ফ্যামিলি কার্ড এর মানিকগঞ্জ জেলায় কাজ শুরু হবে। পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্ভোধন করা হবে। আর এ ব্রীজের কাজ শেষ হলে জেলার সাটুরিয়া- ধৌলতপুর উপজেলার অর্থনৈতিক সহ যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হবে।
আর দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা উন্নয়ন কাজে কোন তদবির না করে কাজের মান নিয়ে তদারকি করুন। কাজ যাতে শত ভাগ সুন্দর ও সুন্দর মত শেষ হয়।

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এর আগে উপজেলা প্রশাসনের সাথে উন্নয়ন অগ্রগতি নিয়ে মত বিনিময় শেষে আগুনে পুড়া ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করেন। পরে তিনি দরগ্রাম নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ