হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযানে তাকে সহায়তা করে সিংগাইর থানা পুলিশ।
অভিযানকালে সিংগাইর বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন পয়েন্টে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা তা তদারকি করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় শুকতারা পরিবহনের তিনটি বাসের চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযান চলাকালে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়, যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় বা প্রদান না করেন।
একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ ও গ্রাহকদের ভোগান্তির বিষয়টিও মনিটরিং করা হয়।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারজনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অতিরিক্ত ভাড়া আদায় : সিংগাইরে শুকতারা পরিবহনের চালকদের জরিমানা
🕙 প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ । ১:১১ অপরাহ্ণ

