রবিবার

১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ শহীদ রফিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

🕙 প্রকাশিত : ১৭ জানুয়ারি, ২০২৬ । ৭:৪৯ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ শহীদ রফিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার রাতে জেলা শহরের ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।
ধলেশ্বরী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান ও ৮৮ ওয়ারিয়র্সের আহ্বায়ক কামরুদ্দিন আহমেদ জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বিশ্বাস, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান খান দোলন ও আব্দুল মোমিন, ধলেশ্বরী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান শামীম।
আয়োজকরা জানান, গত মাসের ১১ তারিখে টুর্নামেন্টের উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। এবারের টুর্নামেন্টে মোট ২৮টি দল অংশ নেয়। সেখান থেকে বাছাই হয়ে ফাইনাল পর্বে খেলে ছয়টি দল।
উন্মুক্ত বিভাগে টিম ফ্যালকনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্টেডিয়াম বয়েজ। ব্যাচভিত্তিক জুনিয়র বিভাগে ব্যাচ-২০০৪ কে হারিয়ে চয়াম্পিয়ন হয় ব্যাচ ২০০৫। সিনিয়র বিভাগে ব্যাচ ১৯৯৪-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফাইনেস্ট- ১৯৯৬।
খেলাশেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, এমন আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করে। ভবিষ্যতেও এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ