রবিবার

১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ অক্সফোর্ড স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:২৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ অক্সফোর্ড স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মানিকগঞ্জ সরকারি ৮৮ নং প্রাইমারি স্কুল মাঠে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলেশ্বরী হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান ও মানিকগঞ্জ অক্সফোর্ড স্কুলের চেয়ারম্যান কামরুদ্দিন আহমেদ জাকির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির চেয়ারম্যান শাহ মোহাম্মদ ফাইজুল বারী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, ধলেশ্বরী হাউসিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম শামীম, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন স্কুলটির উপদেষ্টা বিপ্লব কুমার মন্ডল।
প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস তার বক্তব্যে বলেন অক্সফোর্ড স্কুল জন্ম লগ্ন থেকেই মানিকগঞ্জে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে আসছে। তিনি এই স্কুলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ