মঙ্গলবার

১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চালককে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

🕙 প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:১২ অপরাহ্ণ

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের নয়ানী খোশালপুর পাকা রাস্তার পাশ থেকে বাবুল হোসেন (৬০) নামে এক অটেরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার ব্যবহৃত অটোরিকশাটি পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবুল হোসেন বিরামপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের কছির উদ্দিন মন্ডলের ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় বাবুল হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাড়ি ফিরেননি তিনি। বৃহস্পতিবার সকালে ধান রোপন করার জন্য কৃষি শ্রমিকরা নয়ানী খোশালপুর পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাবুল হোসেনের অটোরিকশা ভাড়া করে যাত্রী সেজে ওই এলাকায় নিয়ে যায়। রাতের কোনো এক সময় বাবুল হোসেনকে তারা শ্বাসরোধে হত্যা করে এবং অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/টেলিগ্রাম

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ