উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অবদানে জেলা ও উপজেলায় নারীদের অদম্য সম্মাননাসহ নানা অনুষ্ঠান পালন করা হয়েছে।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান, নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকূলতাকে জয় এবং নারী উন্নয়ন ও ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য ঘিওরে ৪ নারীকে ‘অদম্য ’ পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে তাদের হাতে পুরস্কার তুলে দেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাসিকাতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ওসি তদন্ত মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক।
অদম্যরা হলেন সফল জননী মমতাজ বেগম, সফল জননী নারী সেলিনা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী অনন্যা রহমান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে জয় করেছে যে নারী শাহানাজ বেগম।

