রবিবার

১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের প্রচারে মানিকগঞ্জে ইমাম সম্মেলন

🕙 প্রকাশিত : ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৫৮ পূর্বাহ্ণ

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মানিকগঞ্জে ইমাম সম্মেন অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মো. মহসীন মৃধা (উপ সচিব)।

ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, মানিকগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ মোফাখখারুল ইসলাম।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এম এ রবিন শীষ। এসময় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ মোরছালসহ ৭ উপজেলার ফিল্ড সুপারভাইজারসহ অন্যান্য কর্মকর্তারা।

উক্ত ইমাম সম্মেলনে ৭ উপজেলা, ২ টি পৌরসভা এবং ৬৫ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদের ইমামগণ সম্মেলনে অংশগ্রহণ করে।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অধিকার আদায়ে ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে মসজিদগুলোতে আলোচনা করার অনুরোধ করা হয় এই সম্মেলন।

তাছাড়া বক্তারা আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে নেতা নির্বাচনের পাশা পাশি রাষ্ট্র মেরামত ও সংস্কারেইমামদের এ বিষয়ে জেনে আগামী জুমার খুৎবার সময় জনসাধারণকে উৎসাহ ও উদ্বুদ্ধ করার আহবান করেন।

ইসলামিক ফাউন্ডেশন ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ