জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ মার্চ) এক শোক বিবৃতিতে তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর দেড়টায় দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সংবাদে তিনি গভীরভাবে শোকাহত বলে উল্লেখ করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন সহধর্মিণী হিসেবে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করা হয় এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি প্রদান করা হয়।

