মঙ্গলবার

৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ বিমান মন্ত্রীর

🕙 প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ । ২:২৭ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিমান মন্ত্রী।
আজ দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউল ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিশ্চিতে করনীয় বিষয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যাত্রীরা যাতে হয়রানির স্বীকার না হয় সেলক্ষ্যে চেষ্টা অব্যাহত রাখতে হবে। এছাড়া যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা কম আছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর  তাদেরকে অগ্রাধিকার প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন৷

বিমানমন্ত্রী আরো বলেন, এয়ারলাইন্সগুলো যাতে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে যাত্রীদের সঠিক ও আপডেট তথ্য প্রদান করে তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ২৪/৭ জরুরি যোগাযোগ নাম্বার চালু রাখতে হবে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরণের অতিরিক্ত চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উপস্থিত কর্মকর্তাগণ জানান যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের আকাশসীমা বন্ধ রয়েছে৷ সর্বশেষ সৌদি আরবের দাম্মামেও ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে৷  অপতথ্যের কারণে যাত্রীরা বিভ্রান্ত হচ্ছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন৷ পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে আটকে পড়া যাত্রীদের পরিবহনের উদ্যোগ নেওয়ার ব্যাপারেও সভায় বিশদ আলোচনা হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত স্বাগত বক্তব্য প্রদান করেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বেসরকারী এয়ারলাইন্স এর প্রতিনিধিবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ