শনিবার

২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে আটকে যাওয়া যাত্রীদের খোঁজখবর নিলেন বিমান মন্ত্রী

🕙 প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৪০ অপরাহ্ণ

নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত বা বাতিল । একই কারণে ঢাকা থেকেও আপাতত ওই অঞ্চলের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

শনিবার বিকেলে ফ্লাইট বন্ধ হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার যাত্রী। সেসব যাত্রীদের দেখতে সন্ধ্যায় বিমানবন্দরে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

বিমানবন্দর সূত্র জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি গন্তব্যের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে ওমান, কুয়েত, আবুধাবি, শারজাহ, কাতার, দুবাই, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটের যাত্রীরা বিপাকে পড়েন। নির্ধারিত সময়ে ফ্লাইট না ছাড়ায় অনেকেই টার্মিনালে দীর্ঘ সময় অপেক্ষা করেন।
সন্ধ্যার পর মন্ত্রী টার্মিনালে পৌঁছে যাত্রীদের ভোগান্তির বিষয়টি শুনেন। তিনি সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রয়োজন হলে যাত্রীদের হোটেল সুবিধা, খাবার ও আপডেট তথ্য দেওয়ার কথাও বলেন।

ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ