বৃহস্পতিবার

৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাইপলাইন স্থানান্তর কাজে সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ

🕙 প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ । ৭:২৪ পূর্বাহ্ণ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সাভার ও আশুলিয়ার বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস)।

তিতাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়, সেগুলো হলো— আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্দ্রারবর, ভাদাইল, লতিফপুরসহ আশপাশের এলাকা।

এছাড়া, সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ