সোমবার

৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করবে নেপাল

🕙 প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬ । ৬:৩০ পূর্বাহ্ণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত Ghanshyam Bhandari।

আজ সকালে সাক্ষাতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নেপাল বাংলাদেশের সহযোগিতা কামনা করে। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দর-কে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন।

এছাড়া ঢাকা–কাঠমুণ্ডু রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ