বৃহস্পতিবার

১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন

🕙 প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ । ৬:৪৬ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে প্রথম অধিবেশনের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রস্তাব উত্থাপন করেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি সমর্থন করেন। বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও প্রস্তাবটির প্রতি সমর্থন জানান।

খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে অধিবেশন শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। সকাল সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দেশের আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন এবং কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি কাজ করতে চায় এবং এ লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন। স্বনির্ভর বাংলাদেশ গঠনের ক্ষেত্রে কোনো বিরোধ থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ