মঙ্গলবার

৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা, সংসদে ট্রাইব্যুনাল সংশোধনী আইন পাস

🕙 প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২৬ । ১০:০০ পূর্বাহ্ণ

জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন ২০২৬ পাস হয়েছে, যেখানে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিলটি উত্থাপন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা মনে করেন সরকার গুমের বিচার চায় না, তাদের এই আইনটি ভালোভাবে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, “সরকার গুমের বিচার করতে বদ্ধপরিকর—এই আইনই তার প্রমাণ।”

তিনি আরও জানান, নতুন এই সংশোধনীর মাধ্যমে এখন থেকে গুমের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন হবে।

এর আগে সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬ পাস হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ