সোমবার

৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ তেল মজুত ও পাচার রোধে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

🕙 প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ । ৭:৪০ পূর্বাহ্ণ

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের সঠিক তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে। এই সুযোগে দেশের কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি না করে গোপনে মজুত করছে এবং পরে বেশি দামে বিক্রি করছে।

সরকার জানিয়েছে, ইতোমধ্যে মাঠ প্রশাসন বেশ কয়েকটি অসাধু চক্রকে আইনের আওতায় এনেছে। তবে পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় উচ্চমূল্যে আমদানিকৃত তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে তথ্যদাতাদের জন্য আর্থিক পুরস্কারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মজুত বা পাচার সংক্রান্ত তথ্য দিতে পারবেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে নিশ্চিত করেছে সরকার। সংশ্লিষ্ট জেলা প্রশাসক পুরস্কারের অর্থ প্রদান করবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ