রবিবার

১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএনপির মহাসচিবের শোক

🕙 প্রকাশিত : ১ মার্চ, ২০২৬ । ৮:২৮ পূর্বাহ্ণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি’র মাতা এবং সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনার রশিদ খান মুন্নু’র সহধর্মিনী হুরন নাহার রশিদ আজ ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। হুরন নাহার রশিদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “হুরন নাহার রশিদ এর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুমা হুরন নাহার রশিদ একজন আদর্শ নারী হিসেবে রাজনীতিবিদ স্বামী ও সন্তানদের সবসময় ভাল কাজে এবং রাজনৈতিক কর্মকান্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা। মহান রাব্বুল আলামীন যেন এই গভীর শোকে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন কায়মনোবাক্যে সেটিই কামনা করি।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় হুরন নাহার রশিদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ