রবিবার

১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পিআইবি ও ডিআরইউর উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকেন্দ্রিক সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

🕙 প্রকাশিত : ১৭ জানুয়ারি, ২০২৬ । ১১:৩৪ পূর্বাহ্ণ

আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাদারি বজায় রাখা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে নির্বাচনকেন্দ্রিক দুই দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রশিক্ষণ ১৫ ও ১৬ জানুয়ারি সফলভাবে সম্পন্ন হয়।
এই প্রশিক্ষণে ঢাকার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সংবাদকর্মী অংশ নেন।
প্রশিক্ষণে নির্বাচনী আইন ও প্রশাসনিক কাঠামো, নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, ফ্যাক্টচেকিং, গুজব ও অপপ্রচার মোকাবেলা, পাশাপাশি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত জানানো হয়।
প্রশিক্ষণের প্রথম দিন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘নির্বাচনকালীন সাংবাদিকদের পেশাদারির পরিচয় দিতে হবে। কারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের ভূমিকা অপরিসীম।নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের আস্থা রক্ষা করা।
তিনি আরো বলেন, গুজব ও অপপ্রচারের যুগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি।
এ ছাড়া প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা দেন জ্যেষ্ঠ সাংবাদিক জিয়াউর রহমান এবং দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ।
ফ্যাক্টচেকিং নিয়ে আলোচনা করেন পিআইবির এক্সিকিউটিভ, ফ্যাক্ট চেক অ্যান্ড মিডিয়া রিসার্চ বিভাগের মোদাব্বির হাশমী। তিনি জানান, নির্বাচনের সময় মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন কিভাবে কোনো প্রার্থীর প্রতি ভোটারের সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রাখে, তা গুরুত্বপূর্ণভাবে বিবেচ্য।
কে বা কারা এবং কতটা মাত্রায় এসব ভুয়া তথ্য ছড়ায় এ বিষয়ে বিভিন্ন দেশের নির্বাচন-পরবর্তী জরিপ ও তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। পরে তিনি নির্বাচনী সময়ে ফ্যাক্টচেকিংয়ের বিভিন্ন টুলস এবং সেগুলো ব্যবহারের কার্যকর টেকনিক নিয়েও আলোচনা করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক প্রশিক্ষণ আগামী জাতীয় নির্বাচনে দায়িত্বশীল, পেশাদার ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, পিআইবির গবেষক মোহাম্মদ ছিদ্দিক ফারুক ও পিআইবির সহ-সম্পাদক মোহাম্মদ আলী মুর্তোজা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সব সাংবাদিকের মাঝে সনদ বিতরণ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ