শনিবার

২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাটুরিয়ায় শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত

🕙 প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:২৭ অপরাহ্ণ

সাটুরিয়ায় শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে।

প্রথম প্রহরে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে শহীদ মিনারে প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ  করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।

পরে মুক্তিযোদ্ধা, অফিসার্স ক্লাব, সাটুরিয়া থানা, আনসার ভিডিপি, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন,  সাটুরিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠন পুস্প স্তবক অর্পণ করেন।

এসময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ইনচার্জ মো. নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নের্তবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান ও সামাজিত সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে দোয়ার মাহফিলের মাধ্যমে প্রথম প্রহরের কার্যক্রম শেষ হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ