শনিবার

২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হরিরামপুরে আস্-সুফফাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ও ঈদ সামগ্রী বিতরণ

🕙 প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৩:৫২ অপরাহ্ণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আস্-সুফফাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে রমজান ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে ১২০টি গরিব ও অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সট্টি জামে মসজিদের পেশ ইমাম রাশেদ আলী। তিনি এ ধরনের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ করে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংগঠনের সদস্য কাজী পলাশ আহমেদ বলেন, একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে আস্-সুফফাহ্ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ২০২৫ সাল থেকে সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে অনেক অসহায় পরিবারের সহায়তা করতে পেরেছে।
আরেক সদস্য মোঃ শরীফ খান বলেন, আস্-সুফফাহ্ ফাউন্ডেশনকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করে কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে সংগঠনটি আরও সুসংগঠিতভাবে পরিচালিত হবে এবং পরবর্তী প্রজন্ম এই উদ্যোগকে এগিয়ে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় সংগঠনের সদস্য আজিজুল করিম, আসলাম হোসেন আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ