সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে দুই সড়ক নির্মাণ ও কালিগঙ্গা নদীভাঙন রোধক কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য শান্ত

🕙 প্রকাশিত : ৮ মে, ২০২৬ । ৫:০১ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা-এ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ এবং কালিগঙ্গা নদীর ভাঙন রোধে অস্থায়ী প্রাক-প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মে) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় সড়ক দুটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ধল্লা ইউনিয়ন-এর গাজিন্দা এলাকায় হাবিবুরের বাড়ি থেকে খাসের চর আনোয়ারের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার দীর্ঘ এইচবিবি (HBB) সড়ক নির্মাণ করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৫৭ হাজার টাকা।

অপরদিকে চান্দহর ইউনিয়ন-এর চাকপালপাড়া রাস্তা থেকে ইসলামপুর আবুলের বাড়ি পর্যন্ত আরও একটি এইচবিবি সড়ক নির্মাণ করা হবে। প্রায় এক হাজার মিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৬ লাখ ১ হাজার ৫৩ টাকা।

এদিকে একই দিনে উপজেলার চান্দহর ইউনিয়ন-এর বার

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ