সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সাংস্কৃতিক আয়োজনে পালিত হলো রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী

🕙 প্রকাশিত : ৯ মে, ২০২৬ । ৭:০৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কালিবাড়ি এলাকায় স্বরলিপি সংগীত নিকেতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ, রবীন্দ্র সংগীত পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বরলিপি সংগীত নিকেতনের পরিচালক কামাল আহমেদ কমল।

অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাসরিন আহমেদ রবীন্দ্র সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়াও সংগীত পরিবেশন করেন সাইদা রহমান, নিকুঞ্জ মিত্র, বসির উদ্দিন, ছবি চ্যাটার্জি, সাইফুল ইসলাম, মল্লিকা কর্মকার, সুক্তির কর্মকার, সম্পতি দাস ও বিদিতা চৌধুরী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন আহমেদ, নিরু মিত্র, মন্দিরা সিবেন ভট্টাচার্য, তবলাবাদক প্রতুল রায়, অ্যাডভোকেট বজলুল রহমান, দুতারাবাদক ফরিদ হোসেনসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তার সাহিত্য, সংগীত ও দর্শন যুগে যুগে বাঙালির চেতনা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ