আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিংগাইর উপজেলা প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
বুধবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। এরপর স্থানীয় এমপির পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরে পর্যায়ক্রমে সিংগাইর উপজেলা অফিসার্স ক্লাব, পৌর সভা, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ও উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন ও সিংগাইর উপজেলা প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) ফাহিম আসজাদ, শিক্ষানবিশ সিনিয়র সহকারি পুলিশ সুপার জিয়ারুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসারমো: হাবিবুল বাশার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন, হিসাব রক্ষণ অফিসার মো: তৌহিদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলাউদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম ও সদস্য সচিব ইসমাইল হোসেনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ভাষা শহীদদের প্রতি সিংগাইর উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
🕙 প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:২৯ পূর্বাহ্ণ

