সোমবার

২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

এতিমদের সার্বিক উন্নয়নে সমাজের বিত্তবানদের দৃষ্টি দিতে হবে- দিলারা মোস্তফা

🕙 প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:৫৩ অপরাহ্ণ

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মাগুরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান দিলারা মোস্তফা বলেছেন,সমাজের এতিমদের সার্বিক উন্নয়নের বিত্তবানদের দৃষ্টি দিতে হবে। শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে এতিম শিশুদের লেখাপড়া করিয়ে তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুরে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিম বাচ্চাদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের উপ- তত্বাবধায়ক তানিয়া আক্তার,এ্যাড বজলুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম নান্নু, ওবায়দুর রহমান রাসেল প্রমুখ।

দিলারা মোস্তফা আরো বলেন, শিশুদের ভরণপোষণে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষের সুযোগ করে দিতে হবে। কারণ একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর জীবন গড়ে তোলা আমাদের দায়িত্ব।

বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম নান্নু বলেন, প্রতিবছর মাগুর গ্রুপের পক্ষ থেকে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিম বাচ্চাদের ঈদ উপহার হিসেবে জামা কাপড় দেয়া হয়। মাগুর গ্রুপ সবসময় অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করে যাচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ