৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ ভলিবলে ও টেবিল টেনিস (একক ও দ্বৈত) এবং কলেজ শাখায় ব্যাডমিন্টন (একক) জেলা ও উপজেলা পর্যায়ে মানিকগঞ্জে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এরই ধারাবাহিকতায় গত কাল তারা উপ- অঞ্চলে ভলিবল সেমিফাইনাল এবং টেবিল টেনিস সেমিফাইনালে অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু ভাবে শেষ করলো ৫৪ তম শীতকালীন আন্তঃস্কুল ও কলেজ ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ এবারের আসর। লেখাপড়ার সাথে-সাথে খেলাধুলায় ব্যাপক উৎকর্ষ লাভ করছে আমাদের শিক্ষার্থিরা। ক্রীড়া শিক্ষক জনাব হায়াত আলী স্যারের অক্লান্ত পরিশ্রম এবং অধ্যক্ষ স্যারের পূর্ণ প্রাতিষ্ঠানিক পৃষ্টপোষকতায় আজ এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করে বিজয়ী খেলোয়াড়বৃন্দ।

বিজয়ী শিক্ষার্থী, দর্শক, পরিচালক, আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)।

