শনিবার

২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নবনির্বাচিত এস এ কবীর জিন্নাহ এমপি কে মানিকগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা

🕙 প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৫৪ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের সাংবাদিক সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এ কবীর জিন্নাহ-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।আজ দুপুরে তার বাসভবনে মানিকগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের নেতৃত্বে আয়োজিত এ শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহনুর ইসলামসহ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ফুলের তোড়া দিয়ে বরণ করেন মানিকগঞ্জ ঘিওর উপজেলা প্রেসক্লাব, দৌলতপুর উপজেলা প্রেসক্লাব এবং শিবালয় উপজেলা প্রেসক্লাব-এর নেতারা। নবনির্বাচিত এমপি এস এ কবীর জিন্নাহ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মানিকগঞ্জ-১ আসনের জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ