রবিবার

১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

🕙 প্রকাশিত : ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওরে ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য – সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ মোহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এনডিসির অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বেগম বদরুন নাহার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা – তুল ইসলাম , জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আমির হোসেন । প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে বেগম বদরুন নাহার বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য – সাংস্কৃতিকের প্রয়োজন আছে। শিক্ষা হলো জাতির মেরুদন্ড।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ