বৃহস্পতিবার

২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ভারী খাবারের পর হজমে স্বস্তি পেতে মানুন কিছু সহজ অভ্যাস

🕙 প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ । ৫:৪৭ পূর্বাহ্ণ

ঈদ মানেই আনন্দ, উৎসব আর নানা পদের সুস্বাদু খাবারের সমাহার। তবে ঈদের দিন থেকে শুরু করে কয়েকদিন ধরে অতিরিক্ত ও ভারী খাবার গ্রহণের ফলে অনেকেই ভুগে থাকেন গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যায়। তাই উৎসবের আনন্দ ধরে রাখতে এবং শারীরিক অস্বস্তি এড়াতে কিছু সহজ অভ্যাস মেনে চলা জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, ঈদের সময় সবচেয়ে বেশি যে ভুলটি করা হয় তা হলো অতিরিক্ত খাওয়া। একসঙ্গে বেশি বা ভারী খাবার খেলে হজমে সমস্যা হওয়া স্বাভাবিক। এ ক্ষেত্রে অল্প অল্প করে বারবার খাবার গ্রহণ করা ভালো।

খাবার হজমে পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঈদের পর শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। একইসঙ্গে ভারী খাবারের পরপরই তেল-চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে ভাত, ডাল, সবজি, সালাদ বা স্যুপের মতো হালকা খাবার বেছে নেওয়া যেতে পারে।

অনেকেরই খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাস রয়েছে, যা হজমের জন্য ক্ষতিকর। এর বদলে খাবারের পর অন্তত ১৫-২০ মিনিট হালকা হাঁটাহাঁটি করলে হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং গ্যাস জমার ঝুঁকি কমে।

গ্যাস বা বদহজম হলে ঘরোয়া কিছু উপায় বেশ কার্যকর হতে পারে। যেমন গরম পানি, আদা চা, জিরা ভেজানো পানি বা লেবু-গরম পানির মিশ্রণ হজমে সহায়ক হিসেবে কাজ করে এবং পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে।

তবে যদি গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে বা তীব্র আকার ধারণ করে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম। প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করলে জটিলতা এড়ানো সম্ভব।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ