দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় ইরানের ভূখণ্ডে কোনো হামলা চালাবে না বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও স্পষ্ট করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির শর্ত মেনে ইরানে হামলা থেকে বিরত থাকবে ইসরায়েল। তবে লেবাননে চলমান সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
এছাড়া, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে, তার জবাবে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

