বৃহস্পতিবার

১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও চড়া তেলের বাজার, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০০ ডলার ছাড়াল

🕙 প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ । ৮:২১ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা দিলেও বাজারে এখনো স্থিতিশীলতা আসেনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ছে। ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।

গত সোমবার প্রথমবারের মতো তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যায়। এরপর থেকে বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর টানা ১৩ দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে।

ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা বন্ধ না হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেলও প্রবাহিত হতে দেওয়া হবে না। যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ