রবিবার

২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

🕙 প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ । ১০:৩৪ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) এ হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরটি ‘বেশ কয়েকটি ড্রোন হামলার শিকার’ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ইরানকে দায়ী করে কুয়েত জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে বিমানবন্দরটি বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগে গত বুধবার বিমানবন্দরের একটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সর্বশেষ হামলার পর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয়ভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ