ভালুকায় দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা সহ সাম্প্রদায়িক সহিংসতা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টন কল্যাণ ফন্ট মানিকগঞ্জ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টন কল্যাণ ফ্রন্টের আয়োজনে এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মানিকগঞ্জের সভাপতি রঞ্জিত কুমার দে’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পন্ডিত ভজন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মানিকগঞ্জের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খগেনচন্দ্র মন্ডল, মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশীসহ উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা।
প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সত্যেন কান্তি পন্ডিত ভজন বলেন, দ্রুত সময়ের ভিতর দিপু হত্যার ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মপ সন্ত্রাস নামের যে নৈরাজ্য তা বন্ধেও সরকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে ৫ ই আগস্টের মত জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।

