আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করবে খেলাফত মজলিস।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আমির আলী হাওলাদার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ফয়েজ বক্স শহীদ, কাজী আরিফুর রহমান, মাওলানা সরদার নেয়ামতুল্লাহ প্রমুখ।
খেলাফত মজলিসের ৩৫ দফা নির্বাচনী ইশতেহার পাঠ করেন যুগ্ম মহাসচিব ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।
কালবেলঅ/টেলিগ্রাম
৩৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা খেলাফত মজলিসের
🕙 প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:০৫ পূর্বাহ্ণ

