রবিবার

১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাত আবদুল্লাহ পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

🕙 প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫ । ১২:৩১ অপরাহ্ণ

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কার্যালয় থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়।
হাসনাত আবদুল্লাহ বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিন বিকেলে দলটির স্থানীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে তার মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী শামিম কাউছার ও সাইফুল ইসলাম শামিম, সদস্য কাজী নাসির মিয়া, রাফসান সিদ্দিকী, হৃদয় ইসলাম এবং তুষার মোল্লা।
বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল জুলাই–আগস্ট বিপ্লবে আত্মদানকারী শহীদ তন্ময়ের বাবা শফিকুল ইসলাম এবং শহীদ ছাব্বিরের মা রীনা আক্তারের উপস্থিতি, যা পুরো আয়োজনজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, আজ হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্রসহ মোট চারটি ফরম বিতরণ করা হয়েছে। এ নিয়ে কুমিল্লা-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ পর্যন্ত মোট ১২টি মনোনয়নপত্র সংগৃহীত হলো।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ