শনিবার

৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাটুরিয়ায় আফরোজা খানম রিতার সমর্থনে জিয়া পরিষদের গণমিছিল ও শোডাউন

🕙 প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:০০ অপরাহ্ণ

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ভোট প্রার্থনায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জিয়া পরিষদের উদ্যোগে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সাটুরিয়া সদর ইউনিয়নের হান্দুলিয়া-চামুটিয়া এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সাটুরিয়া সদর বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া সদর বাজারে গিয়ে শেষ হয়।

মিছিলে হান্দুলিয়া-চামুটিয়া এলাকার কয়েক হাজার কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আমিরুল ইসলাম। তিনি বলেন, সাটুরিয়া উপজেলার এমন কোনো গ্রাম নেই যেখানে তিনি যাননি। প্রতিটি এলাকায় ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন, এই আসনে আফরোজা খানম রিতার জনপ্রিয়তা প্রশ্নাতীত।

আমিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। সেই পরিবর্তনের প্রতীক হিসেবেই মানুষ ধানের শীষ প্রতীকের প্রতি ঐক্যবদ্ধ হচ্ছে। মিছিল ও শোডাউনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয়দের ধারণা, এ কর্মসূচির মাধ্যমে আফরোজা খানম রিতার নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ