মঙ্গলবার

১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ডাঃ সাহিদুর রহমান খান

🕙 প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৩২ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের কৃতী সন্তান ডাঃ সাহিদুর রহমান খান সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায় অর্থোপেডিক ও ট্রমা সার্জারি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে হাড়, জয়েন্ট ও ট্রমা সার্জারিতে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসায় তাঁর এই পদোন্নতিকে সহকর্মী ও চিকিৎসা অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। রোগীবান্ধব আচরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও নিরলস শ্রমের মাধ্যমে তিনি অল্প সময়েই একজন আস্থাভাজন চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন।

ডা. সাহিদুর রহমান খানের বাড়ি ও জন্মস্থান মানিকগঞ্জ জেলায়। রাজধানীতে কর্মরত থাকলেও নিজ জেলা মানিকগঞ্জের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা প্রশংসনীয়। নিয়মিতভাবে তিনি মানিকগঞ্জের কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে থাকেন, যার ফলে জেলার সাধারণ মানুষ উন্নত অর্থোপেডিক চিকিৎসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

পদোন্নতি পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. সাহিদুর রহমান খান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সহকর্মী এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্জন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও রোগীসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।

তার এ সাফল্যে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি চিকিৎসা ও একাডেমিক ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ