শনিবার

৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, নিহত এক

🕙 প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২৬ । ৩:৫৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বালু ব্যবসাকে কেন্দ্র করে মিরাজ হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ হোসেন তেওতা বালু মহালের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বালুমহালের ড্রেজারে বসে হিসাব-নিকাশ করছিলেন মিরাজ। এ সময় স্পিডবোটে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতেয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাওসার আলম জানান, তিনি সরকারি ইজারা নিয়ে বালুমহালটি পরিচালনা করছিলেন। গত ১ মার্চ অজ্ঞাত একটি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মনির হোসেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ