শুক্রবার

২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০, গুরুতর একজন

🕙 প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ । ৮:৪৪ পূর্বাহ্ণ

রাঙ্গামাটিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানান, তারা চট্টগ্রামের বিভিন্ন স্থানে কর্মরত। ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলা থেকে একটি রিজার্ভ বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে বাসটি সাপছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শওকত আকবর খান জানান, হাসপাতালে ২০ জন আহত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ