মানিকগঞ্জে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা। আজ দুপুরে সদর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে আয়োজিত দুদিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইকরাম হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার। এবারের বিজ্ঞান মেলায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী প্রযুক্তিগুলো প্রদর্শন করেন এবং আগতদের এসব প্রযুক্তির সুফল বর্ণনা করেন।
মানিকগঞ্জে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা
🕙 প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৬ । ১০:১৭ পূর্বাহ্ণ

