সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জিন্নাহ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

🕙 প্রকাশিত : ৯ মে, ২০২৬ । ৪:৪০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের মান্ডাখোলা, বড়রিয়া, বাল্লা ও মালুচি এলাকাজুড়ে তীব্র নদীভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে পদ্মা-যমুনা নদীর ভাঙনে বহু পরিবারের ঘরবাড়ি, আবাদি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্ষা মৌসুম শুরু হতেই ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৮ মে ২০২৬) ঘিওর-দৌলতপুর-শিবালয় (মানিকগঞ্জ-১) আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জাতীয় সংসদে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, “নদীপাড়ের মানুষকে রক্ষা করতে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় অনুদান ও সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।”
এ সময় শিবালয় উপজেলা নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের আন্তরিক উদ্যোগে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নদীভাঙন কবলিত মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ