“তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ) সকাল ১০ ঘটিকার সময় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয়ে দৌলতপুরে মেন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজকের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক নাহিয়ান নুরেন।
এ সময় আর বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহাসীন উল হাসান,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম প্রমূখ।

