মঙ্গলবার

১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে সার পাচারকালে ট্রাকসহ গ্রেফতার-২

🕙 প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:১১ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরি ট্রাক ট্রাক টার্মিনাল এলাকা থেকে সরকারি সার পাচারকালে বিপুল পরিমাণ সারসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত ট্রাক চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন-মাগুড়ার শ্রীপুর থানার রাজধরপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে ট্রাক চালক আশিক বিশ্বাস (২৬) ও কক্সবাজারের রামু থানার মন্ডলপাড়া গ্রামের অজিত দাসের ছেলে সহকারী উৎপল দাস মুন্না (৩৪)।

পুলিশ জানায়, রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরিচা ৩নং ফেরিঘাট এলাকায় একটি ট্রাক তল্লাশি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি’র) ২২০ বস্তা টিএসপি ও ২৮০ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়। প্রতি বস্তা ৫০ কেজি হিসেবে মোট ২৫ হাজার কেজি সার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জনকণ্ঠকে জানান, ট্রাক ভর্তি সারগুলো পার্শ্ববর্তি ঘিওর উপজেলার একটি গোডাউন থেকে দিনাজপুরের কাহারুল উপজেলার সরমজা বাজারে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে সার পরিবহনের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকসহ সার জব্দ করা হয়।

তিনি আরোও জানান, এ ঘটনায় গ্রেফতার দু’জনসহ পলাতক রিমন খান ও তবারক হোসেনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ