শনিবার

৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রিতার পক্ষে তরুণ শরিফুল ইসলাম ক্লিনটনের ব্যাপক গণ সংযোগ

🕙 প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:০৩ অপরাহ্ণ

তরুণ মো. শরিফুল ইসলাম ক্লিনটন। মানিকগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত।উপজেলার বালিয়াটির বাজারের পানের দোকানদার আলেপ মুন্সি বলেন, এই ছেলেটার রক্তে বইছে রাজনীতি। ওর পিতা ছিলেন, বালিয়াটি ইউনিয়নের সবচেয়ে ক্ষনজন্মা জনপ্রিয় চেয়ারম্যান মো. আব্দুস সোবাহান।

যিনি সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাধারন সম্পাদক ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত সাটুরিয়া উপজেলা বিএনপির সর্বোচ্চ শীর্ষ জনপ্রিয় নেতা ছিলেন।

ক্লিনটরের মাতা মিসেস নিলুফার ইয়াসমিন বালিয়াটি ইউনিয়ন বিএনপির সভানেত্রী ও সাবেক বার বার নির্বাচিত মহিলা মেম্বার।

ক্লিনটনের বড় বোন সাটুরিয়া উপজেলা মহিলা দলের সদস্য সচিব, সাবেক উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত সাটুরিয়া মহিলা ভাইস চেয়ারম্যান।খোজ নিয়ে জানাগেছে এ পরিবারের তিন জন সদস্য বোন, মুন্নি আক্তার, মাতা মিসেস নিলুফার ইয়াসমিন এবং মো. শরিফুল ইসলাম ক্লিনটন এক সাথে দিনরাত আফরোজা খানম রিতার গন সংযোগ করে যাচ্ছেন।

ক্লিনটনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিদিন ছবি পোষ্ট করছেন। সেখানে তিনি নিজ ইউনিয়ন বালিয়াটি ছাড়াও তিল্লি,ধানকোড়া, বরাইদ, দিঘুলিয়া, হরগজ, ফুকুরহাটি, দরগ্রাম, সাটুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গন সংযোগ চালিয়ে যাচ্ছেন।

সাটুরিয়ার সিদ্দুকর রজমনার নামে এক যুবদল নেতা বলেন, ক্লিনটন এর আগে ওর বাবা বিএনপি নেতা আব্দুস সোবহান সাহেবের কারনে বালিয়াটি ইউনিয়নে পরিচিত ছিল। ওর বোন মুন্নি আক্তারের মহিলা ভাইস চেঢারম্যান নির্বাচন সুবাধে সারা সাটুরিয়া চষে বেড়িয়েছিল। সেই পরিচিতি থেকে ক্লিনটন কাজে লাগিয়ে মানিকগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতা আপার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। সিদ্দিক আরো বলেন, মো. শরিফুল ইসলাম ক্লিনটন, এল এল বি, এল এল এম সম্পন্ন করেছেন। সে তরুন ভোটার ও সাধারণ মানুষের সাথে মেশার ধারুন যোগ্যতা।

মো. শরিফুল ইসলাম ক্লিনটন বলেন, আমার প
মরহুম পিতা আব্দুস সোবহানকে এখনও মানুষ ভুলে যাননি। যার বড় প্রমাণ গেল উপজেলা নির্বাচনে আমার বোন মুন্নি আক্তার বিপুল ভোটে জয়ী হোন।

তাছাড়া মাটি মানুষের নেত্রী আফরোজা খানম রিতা বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের যে ভাবে আগলে রেখেছেন, যা বাংলাদেশে বিরল। তাই যেখানেই রিতা আপার পক্ষে ভোট চাচ্ছি, সেখানেই সারা পাচ্ছি। ১২ তারিখের নির্বাচনে সাটুরিয়া বাসীর নিকট আমি জেলার অভিবাভক রিতা আপার ভোট পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করছি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ