ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-০২ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ভূমিদস বিজয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাহ উদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট। ব্যবধান ৯৪ হাজার ২৪৫ ভোট।
এছাড়া অপর দুই প্রার্থী জাতীয় পার্টির এসএম আব্দুল মান্নান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮১ ভোট ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ৩ হাজার ৮ শত ৪৭ ভোট। রিটার্নিং কার্যালয় থেকে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল থেকে এই তথ্য পাওয়া গেছে।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-২ আসনে পোস্টাল ভোটসহ ১৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৬২২ জন। নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪০৬ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ২১২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৭৩ হাজার ১৪৭ জন। বাতিল হয় ৪ হাজার ৯১২ ভোট।
সিংগাইর উপজেলায় ১০১ টি কেন্দ্রে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ৯৫ হাজার ৮৩৮ ভোট আর ১১ দলীয় জোটের মো: সালাহ উদ্দিন ৫১ হাজার ৪৪৫ ভোট পান।
হরিরামপুর উপজেলার ৬৫ কেন্দ্রে মঈনুল ইসলাম খান শান্ত ৬০ হাজার ১৭৯ ভোট আর মো: সালাহ উদ্দিন ২০ হাজার ১১৩ ভোট পান।
সদর উপজেলার হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউনিয়নে ১৯ কেন্দ্রে মঈনুল ইসলাম খান শান্ত ১৮ হাজার ৬১৪ ভোট আর মো: সালাহ উদ্দীন পেয়েছেন ৮২৭৩ ভোট।
এছাড়া ৫ হাজার ১৩৫ জন পোস্টাল ভোটের মধ্যে কাষ্ট হয় ৩ হাজার ২৭৮। বাতিল হয় ২৯১ ভোট। এর মধ্যে ১ হাজার ৭০০ ভোট পান সালাহ উদ্দিন আর শান্ত পান ১ হাজার ১৪৫ ভোট। অপর দুই প্রার্থী এসএম আব্দুল মান্নান ৯২ ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পান ৫০ ভোট।
ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো: সালাহ উদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীকে ৮১ হাজার ৫৩১ ভোট পেয়ে পরাজিত হন।
বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন এই ভূমিধস বিজয়ের সব আনন্দ আমার প্রয়াত পিতা সাবেক শিল্পমন্ত্রী প্রয়াত শামসুল ইসলাম খান নয়া মিয়াকে উৎসর্গ করলাম। তিনি মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। জনগণের এই রায় তার আদর্শের প্রতি জনগণের ভালোবাসার প্রতিফলন।
দলীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে শান্ত আরও বলেন, এই বিজয় আমার একার নয়, এটি দক্ষিন মানিকগঞ্জ-২ আসন তথা দক্ষিন মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ, শুভানুধ্যায়ী ও সাধারণ ভোটারদের সম্মিলিত অর্জন। জনগণের অকুণ্ঠ সমর্থন, সাহস ও ভালোবাসাই আমাকে এই পথ চলার শক্তি জুগিয়েছে। আমি প্রত্যেক ভোটার, কর্মী ও সমর্থকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব ইনশাআল্লাহ।
মানিকগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী শান্ত’র ভূমিদস বিজয়
🕙 প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৪২ পূর্বাহ্ণ

