মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর, দৌলতপুর) নির্বাচনী এলাকাকে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করা, আরিচা ঘাটকে কেন্দ্র করে বিশেষ অর্থনৈতিক এলাকা গঠন, পদ্মা-যমুনার নদী ভাঙ্গন রক্ষায় স্থায়ী বাঁধ নির্মান, অবৈধ বালু উত্তোলন বন্ধ, কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ীকে পর্যটন কেন্দ্র নির্মান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের পরিকল্পনা তুলে ধরেন এ আসনের জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক।
শুক্রবার বিকেলে শিবালয়ের আরিচা ফেরি ট্রাক টার্মিনালে আয়োজিত সভায়
শিবালয় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ হাতেম আলীর সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলনা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ মাওলানা মুহাম্মাদ কামরুল ইসলাম,
জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ জাকিরুল ইসলাম খান, জেলা শিবিরের সভাপতি মোঃ মনিরুজ্জামান, শিবালয় উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু তালেব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন বলেন, জামায়াতে ইসলামী দেশের সকল জনগনকে সাথে নিয়ে বাংলাদেশকে সন্ত্রাস-দূর্নীতি মুক্ত এক নতুন সম্ভাবনাময় দেশে পরিনত করবে।
যে বাংলাদেশ বিশ্ব রাজনীতিতে নেতৃত্বে দিবে। বাংলাদেশকে এক নতুন অধ্যায়ে নিয়ে যেতে আমাদের অবশ্যই দাঁড়িপাল্লা প্রতীক ও হাঁ তে ভোট দিতে হবে।
প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক বলেন, আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে আমি নিজে দূর্নীতি করবো না অন্য কাউকে দূর্নীতি করতে দিবো না।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল আরিচা ঘাটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

