শনিবার

৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ

🕙 প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:৪৮ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের সমর্থনে বানিয়াজুরী ইউনিয়নে প্রচারণা সভা, মিছিল, গণসংযোগ ও মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

বক্তারা বলেন, দেশ ও মানুষের প্রয়োজনে এবং গণতন্ত্রের সপক্ষে ধানের শীষই একমাত্র ভরসা। তারা এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন, জেলা বিএনপির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খান মনোয়ার, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শওকত, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিরন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক খোন্দকার মুজাহিদুল ইসলাম তুহিন, ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম নাঈম, বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সুজন আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান নান্নু।

সভা শেষে নেতাকর্মীরা ঢাকা- আরিচা সড়কসহ বানিয়াজুরী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল ও গণসংযোগ পরিচালনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ