সোমবার

১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি স্কুলে লটারির বদলে ভর্তির জন্য পরীক্ষা চালুর ভাবনা: মাহদী আমিন

🕙 প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ । ১০:১০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে বর্তমানে প্রয়োগকৃত লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ’ শীর্ষক সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপটির আয়োজন করেছে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, বর্তমান লটারি পদ্ধতিকে অনেক অভিভাবক ‘অস্বচ্ছ’ বা ‘ব্ল্যাক বক্স’ হিসেবে দেখছেন। “যে আবেদন করছে বা কিভাবে নির্বাচন হচ্ছে—এসব বিষয়ে অনেকের কাছে স্পষ্ট ধারণা নেই। যদি পরীক্ষাভিত্তিক ভর্তি পদ্ধতি চালু করা হয়, তাহলে শিক্ষার্থী বাছাইয়ে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বাড়বে, পাশাপাশি মেধা যাচাইয়ের কাঠামোও তৈরি হবে।”

তিনি আরও বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা—এই তিন ধারার শিক্ষাব্যবস্থার মধ্যে ভালো সরকারি স্কুলে সীমিত আসনের কারণে তীব্র প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তবে ভর্তি পরীক্ষা চালুর বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট মহলের মতামত ও শিক্ষাব্যবস্থায় সম্ভাব্য প্রভাব বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাহদী আমিন বলেন, শিক্ষা খাতে সংস্কারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ভর্তি নীতিমালার পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি পাঠ্যক্রম সংস্কার, কারিগরি শিক্ষায় গুরুত্ব বৃদ্ধি, শিক্ষায় বৈষম্য কমানো এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ