সোমবার

২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

🕙 প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:০৭ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ জানান, উপাচার্য রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, ‘আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এখন ভালো পর্যায়ে রয়েছে। আমি এখন দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই।’ তিনি আরও উল্লেখ করেছিলেন যে, রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তিনি বলেছিলেন, ‘হঠাৎ যেন কোনো শূন্যতা তৈরি না হয় এবং স্মুথ ট্রানজিশন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টরা চাইলে আমি কিছু সময় দায়িত্ব পালনে রাজি আছি। তবে সরকারকে অনুরোধ করব, আমাকে যত দ্রুত সম্ভব ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে বিভাগে শিক্ষকতার মূল কাজে ফেরার অনুমতি দেওয়া হোক।’ দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে সরকারের যেকোনো প্রয়োজনে সহযোগিতার জন্য তিনি প্রস্তুত আছেন বলেও জানান।
তথ্য সূত্রে ইত্তেফাক

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ